August 7, 2026, 12:17 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

মুন্সিগঞ্জে হত্যা মামলায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে সাবেক যুবলীগ নেতা হত্যা মামলায় উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান আরিফুল ইসলাম হালদার ও তার ছোট ভাই ওই উপজেলার কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান হালদারসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ওই মামলায় উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে বুধবার (৫ জুন) বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ জামাল উদ্দিন। তিনি জানান, আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী তাদের কারাগারে পাঠানোর পক্রিয়া চলছে।

গত ৮ এপ্রিল মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পূর্ব বিরোধের জেরে দিঘীরপাড় পুলিশ ফাঁড়ির সামনে দুই পক্ষের সংঘর্ষে সোহরাব খান (৬৫) নামে সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর আহত হন নিহতের ছেলে জনি খান।

ওই ঘটনায় গত ১৫ এপ্রিল নিহতের বড় ভাই আব্দুল মান্নান খান বাদী হয়ে আরিফুর রহমান হালদারসহ ১২ জনকে আসামি করে মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি আমলি আদালতে হত্যা মামলায় দায়েরের আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক মামলাটি সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page