August 29, 2026, 3:38 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবসে উপলক্ষে ক্যাডেট কলেজে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ’বিশ্ব পরিবেশ দিবসে করবো ভূমি পুনরুদ্ধার,রুখবো মরুময়তা,অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’’ এই প্রতিপাদ্য নিয়ে আজ ৫জুন বুধবার বিকালে ঝিনাইদহ ক্যাডেট কলেজে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল এসৃ এম রাকিব ইবনে রেজওয়ান। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপধ্যক্ষ মোঃ শফিক উদ্দীন এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন নূরুজ্জামান তূর্য। কলেজ প্রিফেক্ট ক্যাডেট সিদ্দীক এর নেতৃত্বে কলেজের সকল ক্যাডেট এই বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশ গ্রহন করেন। এ সময় কলেজের শিক্ষক মন্ডলী,কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথি বলেন, বিশ্বের উষ্ণ জলবায়ূ পৃথিবীকে হুমকীর মধ্যে ফেলে দিয়েছে এখনই যদি আমরা সচেতন না হই তাহলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। তিনি ক্যাডেটদের উদ্দ্যেশে বলেন, আজকের এই বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশ গ্রহন করা প্রত্যেক ক্যাডেট নিজ নিজ পরিবেশে বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ হবে। তিনি বলেন, বিশ্ব পরিবেশ দিবসের যে প্রতিপাদ্য গ্রহন করা হয়েছে তা সময় উপযোগি এবং কার্যকর। আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্বে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসতে হবে।
কর্মসূচীর অংশ হিসেবে ক্যাডেট কলেজ প্রাঙ্গনে প্রায় এক হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপন করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page