September 28, 2026, 10:59 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ; আহত ২৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালিতে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বুধবার (৫ জুন) রাত পৌনে ৮টার দিকে উপজেলার পুটিয়াখালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়াত কলম ও মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের মধ্যে দুই দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।

আহতদের মধ্যে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন ও বরিশাল শেবাচিমে একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া বেশ কয়েকজন বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর উভয়পক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পরে।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয় হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশী টহল জোরদার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page