August 7, 2026, 12:18 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ঘে ছাত্রলীগ কর্মী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে আয়াশ রহমান এজাজ নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। বুধবার (৫ জুন) সন্ধ্যায় পৌর এলাকার কলেজপাড়ায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী শাহাদাৎ হোসেন শোভনকে বিজয়ী দাবি করে বের করা মিছিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আয়াশ রহমান এজাজ শহরের কলেজপাড়ার আমিনুল ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন সংঘর্ষে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন শোভনের পক্ষে কলেজপাড়ায় দুটি নির্বাচনী ক্যাম্প বসানো হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আজ ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহাদাৎ হোসেন শোভনকে বিজয়ী দাবি করে একপক্ষ আনন্দ মিছিল বের করে। পরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন ওরফে খোকার নেতৃত্বে কয়েকটি মোটরসাইকেলে একটি দল এসে আনন্দ মিছিলস্থলে পৌঁছায়। তখন মোটরসাইকেল আরোহীদের একজন আনন্দ মিছিল লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় মিছিলে থাকা আয়াশ আহমেদ ইজাজ গুলিবিদ্ধ হন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন শোভন বলেন, আমার নির্বাচনকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেনি। তাদের মধ্যে আগে থেকেই ঝামেলা ছিল। তবে তারা আনারস প্রতীকের সমর্থক ছিলেন।

ওসি মো. আসলাম হোসেন বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তবে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে৷

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page