April 18, 2026, 3:31 pm
শিরোনামঃ
দুই বছরেও চালু হয়নি ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা সরকারি হাসপাতাল ; চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সীমান্তবাসী সময়মতো হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু : শিক্ষামন্ত্রী ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ : নৌমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা চুক্তি না হলে আমাদের আবার বোমা ফেলতে হবে : ট্রাম্প পারমাণবিক বিজ্ঞানীদের মৃত্যু ও নিখোঁজে যুক্তরাষ্ট্রে উদ্বেগ লেবাননে হলুদ রেখা নির্ধারণ করছে ইসরায়েলি বাহিনী
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কলেজছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে আল আমিন হোসাইন (২০) নামে এক কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খান ও তার সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলার চন্দ্রা এলাকার ডাইনকিনি সড়কে শাহ মখদুম মার্কেটের সামনে দিনে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন হোসাইন কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ গ্রামের মো. মোতালেব মিয়ার ছেলে। তিনি উপজেলার চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

কলেজ কর্তৃপক্ষ, পুলিশ ও শিক্ষার্থীরা জানান, গতকাল বুধবার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজাদ কামাল ওরফে সোহানের নেতৃত্বে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের অনুমতি নিয়ে র‌্যাগ ডে পালন করা হয়। ওই অনুষ্ঠানে শিক্ষকদের সামনে উচ্চস্বরে মাইক বাজিয়ে হৈ-হুল্লোড় করে ছাত্ররা। শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দেয় সোহান ও তার সহযোগীরা। একপর্যায়ে তারা কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

ওই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে পৌর ছাত্রলীগের সভাপতি ও কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমন খান তার সহযোগী সাকিব হৃদয়, আকাশ ও হাসানসহ ১০-১২ জন শিক্ষার্থীকে নিয়ে কলেজের মাঠে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী আল আমিন হোসাইন ও কামরুলকে দেখতে পেয়ে ধাওয়া দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। আল আমিন ও কামরুল কলেজের পশ্চিম পাশে ডাইনকিনি সড়কে শাহ মখদুম মার্কেটের সামনে গিয়ে মাটিতে পড়ে যায়। হামলাকারীরা তাদের এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যান। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ সুফিয়া বেগম বলেন, বুধবার শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে বিদায় অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল। কোনো ধরনের র‌্যাগ ডে পালনের অনুমতি দেওয়া হয়নি। সেই অনুষ্ঠানে কলেজের বেশ কয়েকজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছিল। অনুষ্ঠানে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। ওই ঘটনার জের ধরেই আজকে একটি পক্ষের হামলায় কলেজের একজন ছাত্র নিহত হয়েছে।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, কলেজের র‌্যাগ ডে পালনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। সেই বিবাদের জের ধরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি পক্ষের হামলায় এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page