August 7, 2026, 12:23 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বশির আল মামুন চট্টগ্রাম : চট্টগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চট্টগ্রাম আইন কলেজের ছাত্রী ও তার বন্ধু মোটরসাইকেল (স্কুটি) আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে নগরীর পাহাড়তলী থানাধীন হক্কানী পেট্রোল পাম্পের পাশে ছোট ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন চট্টগ্রাম আইন কলেজের এলএলবি প্রথম বর্ষের ছাত্রী শারমিন আক্তার (২২)। তিনি নগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনির এন ব্লকের মৃত ইয়াসিন বাবুলের মেয়ে। অপরজন একই এলাকার জামাল উল্লাহর ছেলে মেহেদী হাসান আরিফ (২৮)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, ‘পাহাড়তলী থানাধীন হক্কানী পেট্রোল পাম্পের পাশে ছোট ব্রিজের ওপর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুটি আরোহী দুই জন নিহত হয়েছেন। মেয়েটি চট্টগ্রাম আইন কলেজের ছাত্রী। গুরুতর আহত অবস্থায় নিহতদের চমেক হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

আহত দুজনকে চমেক হাসপাতালে নিয়ে আসেন রফিকুল ইসলাম নামে এক কলেজ ছাত্র। তিনি জানান, স্কুটি এবং ট্রাকটি হক্কানী পেট্রোল পাম্প থেকে তেল নিয় যাওয়ার সময় ট্রাকের পেছনের চাকার ধাক্কা লাগে স্কুটিতে। এতে ট্রাকের পেছনের চাকায় দুজন পিষ্ট হন। এতে রক্তক্ষরণে মেয়েটির ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটি মারা যান। স্কুটিটা চালাচ্ছিলেন ছেলেটি। মেয়েটির ব্যাগে নগদ ৪৩ হাজার টাকা ছিল।

মেহেদী হাসানের ছোট ভাই রবিউল হোসেন তুহিন বলেন, ‘আমার ভাই একটি অনলাইন দৈনিকে চট্টগ্রাম থেকে কাজ করতেন। তার পাঁচ বছরের একটি মেয়েসন্তান রয়েছে। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা।’

পাহাড়তলী থানার এসআই মানিক ঘোষ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এর মধ্যে মেয়েটি চট্টগ্রাম আইন কলেজের ছাত্রী এবং ছেলেটি বিবাহিত। তাদের মধ্যে কী সম্পর্ক তা জানা যায়নি।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page