April 18, 2026, 1:47 pm
শিরোনামঃ
দুই বছরেও চালু হয়নি ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা সরকারি হাসপাতাল ; চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সীমান্তবাসী সময়মতো হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু : শিক্ষামন্ত্রী ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ : নৌমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা চুক্তি না হলে আমাদের আবার বোমা ফেলতে হবে : ট্রাম্প পারমাণবিক বিজ্ঞানীদের মৃত্যু ও নিখোঁজে যুক্তরাষ্ট্রে উদ্বেগ লেবাননে হলুদ রেখা নির্ধারণ করছে ইসরায়েলি বাহিনী
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরের ডাসারে বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুন) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এখনও নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে সড়কে এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কাছে ছুটে যান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় সদর হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে মোস্তফাপুর হাইওয়ে ক্যাম্প পুলিশ। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বিজয় রায় বলেন, অজ্ঞাতনামা দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কায় সড়কের পাশে পড়েছিল মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার পরিচয় নিশ্চিতে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page