August 7, 2026, 10:29 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ কর্মীর মরদেহ নিয়ে মিছিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর মিছিলে গুলিতে ছাত্রলীগের কর্মী আয়াশ রহমান ইজাজ (২৩) হত্যার বিচারের দাবিতে মরদেহ নিয়ে মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৬ জুন) রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে এই মিছিল শুরু হয়। শহরের প্রধান সড়ক ঘুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ করে।

এর আগে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে নিহত আয়াশ রহমান ইজাজের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে হাজারো মানুষ অংশ নেয়। পরে রাত ১১টার দিকে নিহতের গ্রামের বাড়ি সদর উপজেলার সুহিলপুর গ্রামে তাকে দাফন করা হয়।

এদিকে, ১৬ জনকে আসামি করে নিহত ইজাজের বাবা আমিনুর রহমান বাদি হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা মামলা করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বৃহস্পতিবার রাতে নিহতের বাবা বাদি হয়ে ১৬ জনের উল্লেখ করে হত্যা মামলা করেছেন। এছাড়া আরও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন জয় লাভ করেন। পরে কলেজপাড়ায় আনন্দ মিছিল বের হয়। সেটি সরকারি কলেজ হোস্টেল এলাকায় যাওয়ার সময় সড়কে দাঁড়িয়ে ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবী জয় ও সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন খোকা। এরমধ্যে হাসান আল ফারাবী জয় মিছিলে গুলি করে। এতে মিছিলে থাকা আয়াশ রহমান ইজাজের মাথায় গুলি লাগে। পরে তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page