August 7, 2026, 10:27 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

এমপি আনার হত্যা ; ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা গ্যাস বাবু আটক

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ানরুল আজিম আনানকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করা হয়েছে। তাকে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া থেকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ আটক করে ঢাকায় নিয়ে গেছে। তিনি অভিযুক্ত আমেরিকা প্রবাসী আক্তারুজ্জামান শাহিন ও শিমুল ভুইয়ার নিকট আত্মীয়।
এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার আজিম উল আহসান জানান, ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল ঝিনাইদহ শহরে অবস্থান করছিলো। তারা বৃহস্পতিবার রাতে শহরের আদর্শপাড়ায় অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই ঢাকায় নিয়ে যায়। তবে কি কারনে তাকে আটক করা হয়েছে সেটি তিনি জানাতে পারেননি।
তবে ঢাকার ডিবির একটি সুত্র জানিয়েছে, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনারুল আজিম আনার হত্যাকান্ডের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই আটক করা হয়েছে। কারণ হিসেবে জানা যায়, এ আলোচিত হত্যাকান্ডের মুল হোতা আক্তারুজ্জামান শাহিন ও অভিযুক্ত শিমুল ভূইয়ার নিকট আত্মীয় কামাল আহমেদ বাবু। তার কাছ থেকে আনার হত্যা ও পূর্ব শত্রুতা সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে ডিবি পুলিশ মনে করছে।
এ বিষযে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু জানান, তিনবারের সংসদ সদস্য ও জনপ্রিয় নেতা আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য উন্মোচনের জন্য প্রশাসন যে কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করতে পারে। তিনি আরও জানান, আমিও শুনেছি বাবু আটক হয়েছেন। তবে আমরা চাই, সঠিক তদন্তের মাধ্যমে জড়িত যারাই থাকুক, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক ।
উল্লেখ্য,গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ১৩ মে তাকে কৌশলে ডেকে নিয়ে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে ট্রলিব্যাগে নিয়ে বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারীরা। এ ঘটনায় ভারত ও বাংলাদেশে ৬ জন গ্রেফতার হলেও মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে পলাতক রয়েছেন। আর হত্যা নিশ্চিত হওয়ার বেশকয়েকদিন পেরিয়ে গেলেও এমপি আনারের মরদেহের সন্ধান পাওয়া যায়নি।
এদিকে ২৮ মে সন্ধ্যার দিকে সঞ্জিভা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে একটি মরদেহের খন্ডাংশ উদ্ধার করা হয়। তবে তা এমপি আনারের মরদেহের খন্ডাংশ কি না সেটা এখনো নিশ্চিত করেনি কোন সংস্থা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page