October 5, 2026, 3:19 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির ৬ সদস্য আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গায় জেলা পুলিশ অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৬ সদস্যকে গ্রেপ্তার এবং চেতনাশক ওষুধ উদ্ধার করেছে।

আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় জেলা পুলিশ। গত চারদিনে জেলার কয়েকটি পশুহাট ও যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) নাজিমউদ্দিন আল আজাদ লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এসময় পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন, উপসহকারী পরিদর্শক (এসআই) হাসান আলী ও রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।

পুলিশ অভিযানে গ্রেপ্তারকৃত হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেললার দক্ষিণ রাজাপুরের মো. বাচ্চু মিয়া এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের শাহাবুদ্দিন ওরফে শুকচান ও ঈশ্বরচন্দ্রপুরের মো. সালামত, দামুড়হুদা উপজেলা দুধপাতিলা গ্রামের হাসেম আলী, জীবননগর উপজেলার সন্তোষপুরের ইব্রাহিম ওরফে ইব্রা ও মৃগমারী গ্রামের আব্দুর রাজ্জাক।

অতিরিক্ত পুলিশ সুপার নাজিমউদ্দিন আল আজাদ বলেন, জেলায় ১১টি পশুহাট আছে। ঈদ-উল আজহা উপলক্ষে এসব হাটে আসা ব্যাপারী ও চাষীদের টার্গেট করে অজ্ঞান পার্টি তৎপর রয়েছে। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরণের তৎপরতা কেউ চালাতে না পারে সেজন্য পুলিশি নজরদারী অব্যাহত রয়েছে।

 



Our Like Page