August 7, 2026, 11:30 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে বাগান থেকে মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পিরোজপুরের কাউখালীতে মো. আরিফ হোসেন (১৩) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরিফ হোসেন পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার সদর উপজেলার গুয়াটন গ্রামের ডালিম হোসেনের ছেলে। সে একই এলাকার নওপাড়া সিনিয়র ফাজিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।

শনিবার (৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে কাউখালী উপজেলার দক্ষিণ বড় বিড়ালজুরি গ্রামে নানার বাড়ির বাগান থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেন।

নিহতের মামা সাইদুল কবির বলেন, আমার ভাগ্নে আরিফ গত মঙ্গলবার আমাদের বাড়িতে মাদরাসা থেকে বেড়াতে আসে। সে শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। পরে আমরা তাকে বিভিন্ন স্থানে রাতে খুঁজে না পেয়ে ধারণা করি সে মাদরাসায় চলে গেছে। সে এর আগেও একাধিকবার কাউকে কিছু না বলে বাড়ি থেকে মাদরাসায় চলে যায়।

শনিবার সকাল ৭টার দিকে বাড়ির পাশের বাগানে আরিফকে পড়ে থাকতে দেখে আমার মা আমাদের ডাক দিলে আমরা বাগানে গিয়ে তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে মেম্বারকে জানালে তিনি থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page