October 5, 2026, 2:26 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের শৈলকুপায় সন্ত্রাসী হামলায় ১ জন আহত

বিশেষ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রাজনৈতিক সহিংসতা যেন থামছেই না। এখানকার জনমানুষের নিরাপত্তা বলতে কিছুই অবশিষ্ট থাকছে না। যে যেখানে যে অবস্থায় যাকে পাচ্ছে তাকেই নির্মমভাবে আঘাত করছে। পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গ চুরমার করে দিচ্ছে, রক্তাক্ত জখম করে হাড় হাড্ডি ভেঙে হাসপাতালে পাঠাচ্ছে। চলছে বাড়ি-ঘর,গরু-ছাগল,আসবাবপত্র,ক্ষেতের ফসল লুটপাট। বাড়ি ছাড়া হয়ে আছে অসংখ্য মানুষ। আছে শত শত মামলা। পুলিশ প্রসাশন যেন অসহায়। সহিংসতার অংশ হিসেবে আজ ৮ জুন শনিবার দুপুরে শৈলকুপার বিএলকে বাজারের পাশের ক্যানেলের উপর বৃষ্ণপুর গ্রামের ভাজন কাজীর ছেলে আবু বকর কাজী (৫৫) নির্মম হামলার শিকার হন। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি জানান, তার উপর দেশীয় বিভিন্ন অস্ত্র-শস্ত্র নিয়ে সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মন্নুর সমর্থক ধুলাই এর ছেলে হৃদয়,কপি বিশ্বাস এর ছেলে শামীম, সফির ছেলে হাফিজ,ছাত্তার সহ প্রায় ২০ জনের একটি শসস্ত্র গুন্ডা বাহিনী হামলা চালায়। হামলার শিকার বকর কাজী আরো জানান তিনি গাড়া গঞ্জ বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন এ সময় হামলা কারীরা আমার উপর ঝাপিয়ে পড়ে এবং নির্মমভাবে কুপিয়ে পিটিয়ে মৃত ভেবে ফেলে যায়। আমার অপরাধ উপজেলা নির্বাচনে আমি কেন শামীম মোল্লার দোয়াত কলম মার্কায় ভোট করলাম।
এ বিষয়ে শৈলকুপা থানা পুলিশের এই আই মনির হাজারী জানান ঘটনাটি আমি শুনেছি অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।



Our Like Page