October 17, 2026, 9:01 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থককে গুলি করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাগড়াছড়ির পানছড়িতে বরুণ বিকাশ চাকমা (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (৮ জুন) রাত ৯টার দিকে পানছড়ির দুর্গম দুদুকছড়ার ভারত সীমান্তবর্তী হাতিমারা এলাকায় এই ঘটনা ঘটে।

বরুণ ওই এলাকার সুধীর বিকাশ চাকমার ছেলে। তিনি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থক বলে জানা গেছে।

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এ হত্যাকাণ্ডের জন্য পাহাড়ের অপর একটি আঞ্চলিক সংগঠন জেএসএস (সন্তু) গ্রুপকে দায়ী করেছেন। তিনি জানান, ৩/৪ জন অস্ত্রধারী বাড়িতে ঢুকে বরুণকে গুলি করে পালিয়ে যায়। জেএসএস পাহাড়ের পরিস্থিতি অশান্ত করছে জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম বলেন, ঘটনার খবর শুনেছি। এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page