August 29, 2026, 3:17 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে আহত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের পুড়াপাড়া বাজারে ক্রিকেট খেলা নিয়ে বিরোধে ইয়াছিন আরাফাতকে (১৯) পিটিয়ে আহত করা হয়েছে। পরে আহত অবস্থায় ইয়াছিন আরাফাতকে এলাকাবাসী উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করে। এ ঘটনাটি ঘটেছে গত ৭ জুন শুক্রবার রাতে পুড়াপাড়া বাজারে সাইফুল ইসলাম জুয়েলের দোকানের সমনে।
এ ঘটনায় আহত ইয়াছিনের পিতা ইন্তাদুল সরদার বাদি হয়ে কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী আরোজকে আসামী করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা গেছে, ১৫ দিন পুর্বে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের সৃষ্টি হয় ইয়াছিন আরাফাতের সাথে কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী আরোজের। সেই বিরোধের জের ধরে ইয়াছিন আরাফাতকে একা পেয়ে বাজারের মধ্যে বেধরক ভাবে পিটিয়েছে আরোজ।

আজকের বাংলা তারিখ



Our Like Page