August 7, 2026, 9:40 am
শিরোনামঃ
সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্কুলছাত্র খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বগুড়ার সারিয়াকান্দিতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে জিসান বাবু (১৩) নামে এক স্কুলছাত্র হত্যার শিকার হয়েছেন। রোববার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুলতানাড়া গ্রামের মহিষার বিল থেকে জিসানের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিসান ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে এই হত্যাকাণ্ড তা জানা যায়নি। এ ঘটনায় জিসানের এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউপি চেয়ারম্যান রাসেদুজ্জামান রাছেল বলেন, হটিয়ারপাড়া গ্রাম সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন সংলগ্ন। জিসান বাবুসহ তিন বন্ধু সন্ধ্যার পর সুতানারা গ্রামের মহিষার বিলে বেড়াতে যায়। সেখানে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে দুই বন্ধু সেখান থেকে পালিয়ে যায়। জিসানের পরিবারের লোকজন খোঁজ করার এক পর্যায় বিলের মাঠে জিসানের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page