October 5, 2026, 1:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে মাদকের টাকার ভাগ নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক কারবারের অর্থ লেনদেনের বিরোধে ফজলে রাব্বি মিয়া (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার (৯ জুন) রাত সাড়ে ১০টায় উপজেলার বাড়ি মজলিশ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি হাবিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি সপরিবারে স্থানীয় সানাউল্লাহ বেপারীর বাড়িতে ভাড়া থাকতেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া।

নিহত ফজলে রাব্বির মা শাহানারা বেগম বলেন, রাতে স্থানীয় মাদক কারবারি পায়েল মিয়ার নেতৃত্বে ১০ থেকে ১৫ জন মিলে রাব্বিকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, রাব্বী মিয়া উপজেলার হাবিবপুর গ্রামে বসবাস করতেন। সম্প্রতি তিনি স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে জড়িয়ে পড়েন। মাদক কারবারিদের সঙ্গে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ হয় তার। পরে রোববার তাকে রাতে ডেকে নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে কুপিয়ে হত্যা করা হয়।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মহসিন মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের কয়েকটি টিম অভিযানে নেমেছে।



Our Like Page