August 7, 2026, 11:11 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

বরগুনা পানির পাইপলাইনে আটকে পড়ে যুবকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরগুনার পাথরঘাটায় মাছের ঘেরের সঙ্গে বিষখালী নদীতে করা পানির পাইপলাইনে আটকে পড়ে জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) দুপুর ১২টার দিকে কালমেঘা ইউনিয়নের কূপধন এলাকায় বিষখালী নদীর পাড়ে কিসলু মিয়া মালিকানাধীন একটি মাছের ঘের ও মুরগীর ফার্মে এ ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি এলাকার কবির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মুরগীর ফার্মে কাজ শেষ করে মাছের ঘেরে খাবার দিয়ে পার্শ্ববর্তী বিষখালী নদীতে গোসল করতে যান জসিম। নদীর সঙ্গে বেরিবাঁধ কেটে ঘেরের সাথে একটি মোটা পাইপ লাগানো ছিল, যাতে সহজে ঘেরের মধ্যে পানি ওঠানামা করতে পারে। জসিম নদীতে গোসল করতে গেলে স্রোতের টানে পাইপের ভিতর ডুকে যায়। অপর প্রান্তে জাল থাকায় কারণে আটকে যান তিনি।

পরবর্তীতে স্থানীয়দের প্রচেষ্টায় জাল খুলে জসিমের লাশ বের করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন হোসেন পল্টু অভিযোগ করে বলেন, ‘কিসলু মিয়া অবৈধভাবে ইটের ভাটা করে বিষখালী নদীর পাড়ের অনেকগুলো জমি দখল করে নিয়েছে। ও বেড়িবাঁধ কেটে ইট তৈরি করছে। এছাড়া অনেক জমি দখল করে মাছের ঘের তৈরি করেছে সে। এবং সেই ঘেরে বেড়িবাঁধ কেটে পানির পাইপ লাইন করেছে যেটি একটি মরণফাঁদ। আর সেই মরণফাঁদে জসিম উদ্দিন নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।’

বিষয়টি তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি জানান ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি আল মামুন জানান, আমরা লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি৷ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page