August 17, 2026, 12:16 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফতেপুর বাওড়ে সারা রাত চলেছে মাটি কাটার মহাউৎসব

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর সরকারি বাওড়ের একতারপুর অংশ থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সারা রাত ধরে চলেছে মাটি কাটার মহাউৎসবটি। যেন দেখার কেউ নেই বললেই চলে।

গত ১১ জুন মঙ্গলবার রাতে ক্ষমতাসীন দলের ছত্র-ছায়ায় লেন্টু মেম্বার পেটুয়া বাহীনি দিয়ে বেরিকেট সৃষ্টি করে ভেকুম্যাশিন দিয়ে মাটি কাটার মহাউৎসব চালাচ্ছে।

এলাকাবাসীরা লেন্টু মেম্বারের পেটুয়া বাহীনির সামনে প্রতিরোধ সৃষ্টি করতে পারেনি। ফলে বাধাহিন ভাবে চলেছে মাটি কাটার মাহাউৎসবটি।
একতারপুর গ্রামের শহীদুল ইসলাম জানান, একতারপুর গ্রামের আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য লেন্টু মেম্বার ইউনিয়ন পরিষদের কয়েকজন মেম্বারদের সাথে নিয়ে ফতেপুর সরকারি বাওড়ের একতারপুর অংশ থেকে রাতের বেলা ভেকুম্যাশিন দিয়ে মাটি কাটে বিক্রি করে।
ইউপি সদস্য আশাদুল ইসলাম জানান, শুধু আমি না আমাদের পরিষদের অনেক মেম্বার আছে মাটি কাজের সাথে জরিত। ট্রাক প্রতি ফতেপুর সিন্ডিকেট ২০০ ও একতারপুর সিন্ডিকেটকে ২০০ টাকা হারে আমরা দিয়ে যাচ্ছে। তিনি আরো জানান, আমাদের পেছেনে আরো অনেক নেতা রয়েছে।
একতারপুর বাওড় পারের সাদেক আলী, মনিনুর রহমান জানান, শুধু আমি না এলাকার কেউই লেন্টু মেম্বারের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না। আমরা সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন স্যারকে ফোন করে জানিয়েছিলাম। কিন্তু কোন লাভ হয়নি।

একতারপুর গ্রামের লেন্টু মেম্বার জানান, আমি বাওড় থেকে মাটি কাটছি তাতে তো বাওড়ের জন্য লাভই হচ্ছে। তাছাড়া আমি প্রসাশনের অনুমতি নিয়েই মাটি কাটছি। যতো বাধায় আসুক না কেন মাটি আমি কাটবই।
ফতেপুর বাওড় মৎস্যজীবি সমিতির সভাপতি শান্তি হালদার জানান, আমার বাওড় থেকে মাটি কাটছে আমি জানি। তারপরও আমার বা আমাদের কিছুই করার নেই।
সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন জানান, আমি কাউকে মাটি কাটার অনুমতি দিতে পারিনা। যদি কেউ মাটি কাটে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page