October 4, 2026, 4:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের জন্যে ৩১ কোটি ডলার সহায়তা ঘোষণা ব্রিটেনের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনের জন্যে ৩১ কোটি ডলার সহায়তা ঘোষণা করতে যাচ্ছেন।

ইতালির জি-৭ শীর্ষ সম্মেলনে বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দিচ্ছেন।
তার কার্যালয় থেকে এ কথা জানা গেছে।
বিশ্বের শক্তিধর জি-৭ নেতৃবৃন্দ ইতালির পুগলিয়াতে যে শীর্ষ সম্মেলনে জড়ো হচ্ছেন ধারণা করা হচ্ছে এতে ইউক্রেন মূল এজেন্ডা হিসেবে থাকছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিও এতে যোগ দিচ্ছেন।
বুধবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্মেলনে সুনাক ইউক্রেনের মানবিক সহায়তা, জ্বালানি ও স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদে পুনরুদ্ধারের ভিত্তির সমর্থনে ৩১ কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেবেন।
এছাড়া বিবৃতিতে বলা হয়েছে, সুনাক রাশিয়ার জব্দকৃত সম্পদ ইউক্রেনকে সহায়তার কাজে লাগানোর জন্যে জি-৭ সম্মেলনে অন্য নেতৃবৃন্দের সাথে একসাথে কাজ করবেন।
সুনাকের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সংকটময় মুহুর্তে ইউক্রেনকে সমর্থন এবং পুতিনের অবৈধ যুদ্ধের অবসান ঘটাতে আমাদের প্রচেষ্টায় আমাদেরকে অবশ্যই সিদ্ধান্তমূলক ও সৃজনশীল হতে হবে।’



Our Like Page