October 5, 2026, 12:52 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে নারী গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় ছুরিকাঘাতে এক নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) রাত সোয়া ৮টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

নিহত রুবাইয়া আক্তার (২৩) শেরপুরের ঝিনাইগাতী থানার মালিবিকান্দা এলাকার মাসুদ রানার স্ত্রী।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বলেন, কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকায় বাসা ভাড়া থেকে বাসন এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতো রুবাইয়া আক্তার। বুধবার রাত ৮টার দিকে কারখানা ছুটির পর তিনি ব্যাটারিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন। এ সময় ওই অটোতে আরো দুই যাত্রী ছিল। একপর্যায়ে তাদের অটোরিকশাটি বাইমাইল ব্রিজে এসে পৌঁছায়। এ সময় মোটরসাইকেলে এসে তিন যুবক অটোরিকশাটি থামায় এবং ওই নারীর সঙ্গে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে রুবাইয়া আক্তারকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে তারা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রুবাইয়া আক্তারকে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Our Like Page