August 7, 2026, 7:38 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

বরিশালে মাদকের টাকা না পেয়ে আত্মহত্যা করলো কিশোর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদকদ্রব্য কেনার টানা না পেয়ে ছোট ভাইয়ের সামনেই নিজের বুকে আম কাটার ছুরি ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করেছে মো. রাফি (১৬) নামে এক কিশোর। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে বরিশালের ব্রজমোহন স্কুল রোডের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মো. রাফি এবারের এসএসসি পরীক্ষায় পাস করেছে। সে ব্রজমোহন স্কুল রোডের বাসিন্দা মৃত মো. মোতালেব হোসেনের ছেলে।

রাফির স্বজন সিরাজুল ইসলাম বলেন, রাফি মাদকাসক্ত ছিল। তাকে এই পথ থেকে ফেরাতে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাফি ওর বোনের কাছে কিছু টাকা চায়। এ সময় রাফিকে টাকা দিতে না করে ছোট ভাই রেদোয়ান। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে টেবিলের ওপর রাখা আম কাটার ছুরি নিজের বুকে ঢুকিয়ে দেয় রাফি। রেদোয়ান চিৎকার-চেচামেচি করে সবাইকে ডেকে আহত রাফিকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরিশাল কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, রাফির মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page