August 7, 2026, 6:46 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে নদী থেকে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা নদী থেকে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার তুলশীগঙ্গা নদীর বিলের ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত এনজিও কর্মীর নাম রাজু আলী (৩৫)। তিনি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার পাহাড়গাঁও ডাঙ্গীপাড়ার সাগর আলীর ছেলে। এসকেএস ফাউন্ডেশন নামের একটি এনজিওর জয়পুরহাট সদরের জামালগঞ্জ শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রাজুর সাথে বুধবার (১২ জুন) দুপুর থেকে তার পরিবারের লোকজন যোগাযোগ করতে পারেননি। ওইদিন বিকেলে বিলেরঘাট থেকে দুই কিলোমিটার দক্ষিণে নদীর বাঁধের উপর থেকে রাজুর মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এরপর ওইদিন রাতেই রাজুর স্ত্রী স্বামীর সন্ধানের জন্য ক্ষেতলাল থানায় সাধারণ ডায়েরি করেন।

এরপর থানা পুলিশ ও তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। মোটরসাইকেল উদ্ধারের পর নদী এলাকায় ওই এনজিও কর্মীকে খোঁজা শুরু হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজুর বাবা একটি মরদেহ নদীতে দেখতে পান। মরদেহটি উদ্ধার করলে সেটি তার ছেলে রাজুর মরদেহ বলে শনাক্ত করেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, রাজুর মোটরসাইকেল আগেই পাওয়া গেছে। আর বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাজুর মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এখনই মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page