October 5, 2026, 12:13 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে পুকুর থেকে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহ সদরে রাজিয়া খাতুন (৩০) নামের এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের সাঁথিয়াপাড়া উজানপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাজিয়া ওই এলাকার মৃত তাহের মিস্ত্রির মেয়ে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সাঁথিয়াপাড়ার উজানপাড়া এলাকার একটি পুকুরে বিবস্ত্র মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রাজিয়ার মা আম্বিয়া খাতুন বলেন, ‘আমার মেয়ে বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতেও বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সকালে খবর পাই পুকুরে মরদেহ ভাসছে। তার মরদেহ উদ্ধারের সময় শরীরে কোনো কাপড় ছিল না।’

ধারণা করা হচ্ছে, রাজিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে গেছে দুর্বৃত্তরা।

পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি-না বা কীভাবে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের পর বলা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Our Like Page