October 5, 2026, 12:12 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

সিলেটে ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিলেটে জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে ১১ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। শনিবার (১৫ জুন) সকালে জৈন্তাপুর উপজেলার গিলাতৈলে অভিযান চালিয়ে এ চিনি জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট সেক্টর ১৯ বিজিবির আওতাধীন জৈন্তাপুর রাজবাড়ি ক্যাম্পে অভিযান পরিচালনা করে চিনি জব্দ করে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা চিনি ভর্তি একটি মিনি ট্রাক ও ১১টি পিকআপ ফেলে দ্রুত পালিয়ে যায়। ট্রাক ও পিকআপ তল্লাশি করে আনুমানিক ৫৬ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬৫ লাখ ৫০ হাজার টাকা। ভারত থেকে চোরাচালান করা এই চিনি কাস্টমস বিভাগে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



Our Like Page