October 21, 2026, 8:33 am
শিরোনামঃ
যশোরে নিজ বসত ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না : প্রধানমন্ত্রী বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে : আইনমন্ত্রী জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ ; স্বাক্ষরিত হয়েছে চুক্তি পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান
এইমাত্রপাওয়াঃ

যেকোনো সময় মোদির সরকারের পতন হবে : কংগ্রেস সভাপতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের সরকার ভুলেই গঠিত হয়েছে এবং যেকোনো সময় এই সরকারের পতন হবে বলে দাবি করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিজেপি তাদের জোট টিকিয়ে রাখতে রীতিমতো লড়াই করছে; এমন জল্পনা শুরু হওয়ার কয়েকদিন পর শনিবার কংগ্রেস সভাপতি ওই মন্তব্য করেছেন।

বেঙ্গালুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাড়গে বলেছেন, ‌‌‘‘ভুল করে এনডিএ সরকার গঠিত হয়েছে। মোদির ম্যান্ডেট নেই। এটা সংখ্যালঘু সরকার। যেকোনো সময় এই সরকারের পতন ঘটতে পারে।’’

তিনি বলেন, ‘‘আমরা চাই, সরকার চলুক। কারণ এটা আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে। আমাদের দেশকে শক্তিশালী করতে একসাথে কাজ করতে চাই।’’

ভারতের সদ্যসমাপ্ত ৫৪৩ আসনের লোকসভা নির্বাচনে এনডিএ জোট ২৯৩ আসন পেয়েছে। জোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। যদিও এই নির্বাচনে সরকার গঠনের জন্য ২৭২ আসনের প্রয়োজন হলেও তার রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি ২৪০ আসন পেয়েছে। যে কারণে এনডিএ জোটের সঙ্গীদের ওপর ভর করে ব্যাপক উত্তেজনাকর সময় পেরিয়ে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি।

জোটের যে চারটি দলের সমর্থন বিজেপিকে রেকর্ড তৃতীয় মেয়াদে সরকার গঠনে সাহায্য করেছে সেসব দল হল, অন্ধ্র প্রদেশের এন চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি (টিডিপি) ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল (ইউনাইটেড) অন্যতম। এই দুই দল লোকসভার নির্বাচনে যথাক্রমে ১৬ ও ১২টি আসনে জয় পেয়েছে। এছাড়া মহারাষ্ট্রের সাত আসন জয়ী একনাথ শিন্ডের শিবসেনা এবং বিহারের পাঁচ আসন জয়ী চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি-রাম বিলাসও রয়েছে।

জোট সরকার নিয়ে কংগ্রেস সভাপতি খাড়গের এমন মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন এনডিএ জোটের নেতারা। জনতা দলের (ইউনাইটেড) নেতা কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রসঙ্গ টেনে খোঁচা মেরেছেন। তিনি ওই সময়ের প্রধানমন্ত্রী নরসিংহ রাও সংখ্যালঘু সরকার গঠন করেছিলেন বলে স্মরণ করিয়ে দিয়েছেন।

জনতা দলের নেতা বলেছেন, ১৯৯১ সালের লোকসভা নির্বাচনেও কংগ্রেস ২০২৪ সালে বিজেপির মতো একই সংখ্যক আসন জিতেছিল। পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কংগ্রেস পিভি নরসিমা রাওয়ের অধীনে সংখ্যালঘু সরকার গঠন করেছিল। রাও তখন ছোট দলগুলোকে বিভক্ত করে দুই বছরের মধ্যে সংখ্যালঘু কংগ্রেসকে সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত করেন।

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৬ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page