August 16, 2026, 3:46 pm
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করলো ন্যাটো ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র ; ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
এইমাত্রপাওয়াঃ

সরকার দুস্থদের কল্যাণে কাজ করছে : জনপ্রশাসন মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকার দুস্থ ও অসহায়দের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেন সুবিধা বঞ্চিত না হয় সে বিষয়ে সরকার সজাগ দৃষ্টি রেখেছে।

মেহেরপুরে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি এবং জেলা সমাজ কল্যাণ কমিটি, মেহেরপুরের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। অসহায় ও দুস্থদের কল্যাণে সরকার চিকিৎসা সুবিধার পাশাপাশি বিভিন্ন ধরনের আর্থিক অনুদান দিচ্ছে। ফলে তারা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারছে।

 

এসময় ১৬১ জন সুবিধাভোগীর মাঝে ২১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে মেহেরপুর জেলা সমাজসেবা অফিসার ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page