April 26, 2026, 3:51 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

হামাসের ফাঁদে পা দিয়েছে ইসরাইল : ইতালি প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলি সরকার গাজা যুদ্ধে হামাসের পাতা ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে শনিবার ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর পুলিয়ার একটি বিলাসবহুল রিসোর্টে অনুষ্ঠিত তিন দিনব্যাপী জি৭ সম্মেলনের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

জর্জিয়া মেলোনি বলেন, ইসরায়েল একটি ফাঁদে পা দিয়েছে। আর এই ফাঁদটি ইসরাইলের জন্য পেতেছে হামাস। আর সেটি হলো ইসরাইলকে বিচ্ছিন্ন করে ফেলা।

ইতালির প্রধানমন্ত্রী বলেন, হামাসের লক্ষ্য ছিল ইসরাইলকে বিচ্ছিন্ন করা, আর সেটি এখন কাজে দিচ্ছে বলেই মনে হচ্ছে।

এসময় তিনি গাজায় চলমান ইসরাইলি হামলা প্রসঙ্গে বলেন, গাজায় গত ৭ অক্টোবর থেকেই নারী ও শিশুদের ওপর হামলা চলছে। আমরা তাদের নিরাপত্তা নিয়ে কাজ করছি।

প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরাইলের রাজি হওয়া উচিত বলেও মন্তব্য করেন মেলোনি।

এদিকে ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে জি৭ নেতারা রাজি হলেও ইইউ তাতে সরাসরি অবদান রাখবে না বলেও জানান ইতালির প্রধানমন্ত্রী।

আজকের বাংলা তারিখ



Our Like Page