August 7, 2026, 5:47 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদি এলাকায় বাস, প্রাইভেটকার ও ব্যাটারীচালিত ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে চিকিৎসকদের ধারণা।

মারাত্মক আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস এবং মুকসুদপুর থেকে বরিশালগামী একটি প্রাইভেট কার ঘটনাস্থলে পৌঁছালে একটি ব্যাটারীচালিত ইজিবাইককে সাইড দিতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়।

এতে ইজিবাইকের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম-রাজিব শেখ, তিনি মুকসুদপুরের মোল্লাদি গ্রামের শুকুর আলী ছেলে। অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

দুর্ঘটনা ঘটার পর ঘন্টাখানেক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এর ফলে রাস্তায় প্রায় ৫ কিলোমিটার এলাকা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাইদ মোঃ খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, দুঘর্টনার কারণে দুমড়ে মুচড়ে গেছে প্রাইভেটকার ও ইজিবাইকটি। আর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page