April 18, 2026, 6:36 am
শিরোনামঃ
আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : স্থানীয় সরকার মন্ত্রী দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে : শিক্ষামন্ত্রী ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াই দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে হত্যা মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে লিটোরাল কমব্যাট শিপ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙুল রাখবো : হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ ৫ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ গুলিবিদ্ধ হয়ে ৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৯ জুন) সদর উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের অলিপুরে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন সদর মডেল থানায় কর্মরত সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) জয় বণিক (৩১), সাইফুল ইসলাম (১৯), দাউদ মনা (৪১) এবং ফারুক আহমেদ (৪৫) এবং ফারুক মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই অলিপুর অঞ্চলের ইসমাইল কোম্পানী এবং শাহজাহান মনা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার রাত থেকেই আধিপত্যের জের বাড়তে থাকলে সকাল থেকেই তা সংঘর্ষে রূপ নেয়। বেলা সাড়ে ১১টার দিকে পুনরায় সংঘর্ষে জড়ালে দুই গ্রুপের মধ্যে গুলি বর্ষণের ঘটনা ঘটে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত পুলিশের এক এএসআইসহ দুই গ্রুপের আরও চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।

পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

তবে গুলিবিদ্ধরা গ্রেপ্তারি ঝামেলা এড়াতে প্রাথমিক চিকিৎসা নিয়েই হাসপাতাল ত্যাগ করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page