August 7, 2026, 5:47 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে মাদক সেবনের প্রতিবাদ করায় তিনজনকে পিটিয়ে জখম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জের শিবালয়ে মাদক সেবনের প্রতিবাদ করায় এক স্কুলছাত্রসহ তিনজনকে মেরে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৯ জুন) বিকেলে উপজেলার উথলী ইউনিয়নের মেহেদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতে থানায় মামলা হয়েছে।

আহতরা হলেন, মেহেদিপুর গ্রামের হায়াত আলীর ছেলে মাসিদুল ইসলাম (২৮), বছির উদ্দিনের ছেলে আশরাফুল আলম (২০) ও দশম শ্রেণির ছাত্র সাকিবুল হাসান (১৬)।

আহত সাকিবুল হাসানের চাচা শফিকুল ইসলাম জানান, উথলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার রোকন উদ্দিন রিপনের ভাতিজা রাশেদুল ইসলাম মুরাদ এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। সম্প্রতি মাদক সেবনের প্রতিবাদ জানান সাকিবুল, আশরাফুল, মাসিদুল ও বজলুর রহমানসহ গ্রামের কয়েকজন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মুরাদ ও তার সহযোগীরা। কিছুদিন আগে বজলুর রহমানকে মারধর করেন তারা।

এরপর ঈদ উল আজহার আগের দিন সন্ধ্যায় মুরাদের নেতৃত্বে ৬-৭ জন সাকিবুলকে মারধর করেন। এ সময় তার দাঁত ভেঙে দেওয়া হয়। এমনকি ঈদের দিন সন্ধ্যায় মাসিদুল ইসলামের বাড়িতে হামলা করেন মুরাদ ও তার সহযোগীরা। এ সময় তাকে না পেয়ে তার বাবাকে মারপিট ও একটি অটোরিকশা ভাঙচুর করা হয়।

বুধবার (১৯ জুন) মাদক কারবারিদের শাস্তির দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষরযুক্ত অভিযোগ মানিকগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে জমা দেওয়া হয়। অভিযোগ দেওয়ার কথা শুনে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন মাদক কারবারিরা। বুধবার বিকেলে হামলা চালিয়ে মাসিদুল, আশরাফুল ও সাকিবুলকে বেধরক মারপিট করেন অভিযুক্তরা। এতে আহতদের দাঁত ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে। দ্রুত তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, মারপিটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page