November 20, 2026, 7:04 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

পাবনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুজানগর উপজেলা নির্বাচন নিয়ে বিরোধের জেরে যুবলীগ নেতা আল আমিন মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলা নির্বাচন পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহীনের সমর্থক ছিলেন।

গতকাল শুক্রবার রাতে রানিনগর ইউনিয়নের রানিনগর ক্লাবের সামনে মোটরসাইকেল থেকে নামিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এলাকাবাসী জানিয়েছে, সুজানগর উপজেলা নির্বাচন নিয়ে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

এরই সূত্র ধরে গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে ইউনিয়ন যুবলীগ সদস্য আল আমিন আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে উদ্ধার করে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে মৃত্যু ঘটে।

আমিনপুর থানার ওসি হারুন অর রশিদ জানান, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, নিহত ব্যক্তির মাথায় গুরুতর আঘাত রয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা গেছেন।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page