August 7, 2026, 4:37 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-নবাবগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন।

শনিবার (২২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি যাত্রী শেখ আব্দুর রহমান (৫৮) ও শাহীন হোসেন (২৬)। তাদের বাড়ি ঢাকা জেলার দোহারে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা নবকলি পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। পথিমধ্যে খারশুর এলাকায় নবাবগঞ্জগামী একটি নম্বরবিহীন সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে সিএনজিতে থাকা দুইজন গুরুতরসহ ৬ জন আহত হন। তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারের কাছ থেকে অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page