October 29, 2026, 6:42 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :  ঝিনাইদহের মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ জুন শনিবার বিকালে পান্তাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও খালিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলাই ৩-০ গোলে খালিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয় পান্তাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
অপর দিকে বেগমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শংকরহুদা বাথানগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলাই বেগমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারের মাধ্যমে ২-০ গোলে শংকরহুদা বাথানগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরজিত করে বিজয়ী হয়েছে।


পরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী ও পরাজিত খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জলিলপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামদুলাল মন্ডল, শিক্ষক জিয়াউর রহমান জিয়া, শ্যামপদ ঘোষ, আব্দুর রাজ্জাদ, আজাদুর রহমান আহাদ, খাদিজা খাতুন, মাসুদা শাহারিন এ্যানি, শেফালী বেগম বেবীসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page