November 20, 2026, 7:04 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

রংপুরে মরিচ ক্ষেতে থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুর সদরে নিখোঁজ মোহাম্মদ আলী ওরফে রকি (২৭) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ জুন) দুপুর ১টায় সদর উপজেলার সদ্যপুস্কুরণী ইউনিয়নের পালিচড়া জমিদারের দোলার মরিচ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মোহাম্মদ আলী ওরফে রকির বাড়ি মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের আলীপুর গ্রামে। এ ঘটনার দুই দিন আগে তার সন্ধান চেয়ে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।

রংপুর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, রোববার সকালে ওই দোলায় মরিচ তুলতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে ‍পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ শেষে মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ওই যুবকের পরনে জিন্সপ্যান্ট এবং ডোরাকাটা টি-শার্ট ছিল। মাথা আঘাত করাসহ মুখ বিকৃত করে দিয়েছে দুর্বৃত্তরা। মরদেহটির দুর্গন্ধ ছড়িয়েছে। মুখ, হাত-পা এবং লজ্জাস্থানে এসিড দিয়ে ঝলসে দেওয়া অবস্থায় পাওয়া যায়। আমাদের ধারণা দুই-তিন দিন আগে তাকে হত্যা করে ফেলে রাখা হয়।

ওসি বজলুর রশিদ বলেন, প্রাথমিক তথ্যে মোহাম্মদ আলী মিয়া পেশায় অটোরিকশা চালক ছিলেন বলে জানা গেছে। তিনদিন আগে থেকে নিখোঁজ ছিলেন তিনি। দুর্বৃত্ত্বরা তাকে খুন করে অটোরিকশা ছিনিয়ে মরদেহ মরিচ ক্ষেতে রেখে যায়।

লাশ শনাক্তকারী মৃত মোহাম্মদ আলীর খালাতো ভাই মুক্তার আলী বলেন, তিনদিন আগে আমার মামা অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর ২ দিন আগে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page