August 16, 2026, 11:59 am
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করলো ন্যাটো ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র ; ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগ প্রতিষ্ঠার বড় সাফল্য স্বাধীনতা : রেলমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার বড় সফলতা হচ্ছে বঙ্গবন্ধুর আহ্বানে আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম। স্বাধীনতা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রাপ্তি।

রোববার (২৩ জুন) বেলা ১১টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য দেশি-বিদেশি চক্রান্তকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করে। তারা স্বাধীনতার ঘোষণা নিয়েও চক্রান্ত করেছিল। যখন জাতিসংঘ বঙ্গবন্ধুর ভাষণকে শ্রেষ্ঠ ভাষণের স্বীকৃতি দিল তখন সব চক্রান্ত থেমে যায়।

মো. জিল্লুল হাকিম বলেন, বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই। তবে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। রাজধানীবাসী মেট্রোরেলে চলার স্বাদ পাচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপির আমলে বন্ধ হওয়া রেললাইন আজ সচল হয়েছে। ঢাকা থেকে মাত্র দুই ঘণ্টায় ট্রেনে রাজবাড়ীতে আসতে পারছে। রাজবাড়ীতে ১০৫ একর জায়গার ওপর দেশের সর্ববৃহৎ রেল কারখানা হচ্ছে। এতে করে জেলার অনেক বেকার কর্মসংস্থানের সুযোগ পাবে।

রেলমন্ত্রীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংসদ সদস্য কাজী কেরামত আলী, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page