August 7, 2026, 3:48 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে পাসপোর্টের দালাল চক্রের সক্রিয় ১৬ সদস্য আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চাঁদপুর পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের সক্রিয় ১৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-১১। রোববার (২৩ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক (উপপরিচালক) লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

গ্রেপ্তার দালাল চক্রের সদস্যরা হলেন, মো. ইয়াসিন (২২), মো. মামুন (৩৭), মুনকার আহমেদ রাজ (২২), মো. তানভীর (২৩), মোবারক গাজী (৪০), মো. রবিউল আলম (২৮), মো. শরীফ হোসেন (৩৭), মো. শাওন (২২), নুরুল ইসলাম মজুমদার (২৬), মো. অমিত হাসান (২২), মো. তোফাজ্জল দেওয়ান (৫৫), মো. সেলিম (৪০), রানা (৩৭), সাজ্জাদ (১৯), মো. তামিম হোসেন (২৩) ও আরমান হোসেন (৩০)। এদের বাড়ি চাঁদপুর সদরসহ জেলার বিভিন্ন উপজেলায়।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজতে থাকা ১৮৩ পাসপোর্ট ডেলিভারি স্লীপ, ৮টি মোবাইল ফোন, নগদ ৪৫ হাজার ২শ এবং পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের প্রচলিত নিয়ম-নীতি অনুসরণ করে পাসপোর্ট প্রাপ্তি সকল নাগরিকের অধিকার। তবে অধিকাংশ সময়ে অসংখ্য ভুক্তভোগী দালাল চক্রের সদস্যকে পাসপোর্ট করতে দিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার পরও পাসপোর্ট পায়নি মর্মে লিখিত ও মৌখিক অভিযোগ করে। অভিযোগের সতত্যা যাচাই এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ রোববার (২৩ জুন) দুপুরে চাঁদপুর সদরের তরপুরচন্ডী এলাকায় অভিযান পরিচালনা করে এদেরকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে পাসপোর্ট প্রস্তুত করে দেবে বলে নির্ধারিত টাকার চাইতে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। গ্রেপ্তারকৃত দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাসপোর্ট দালাল নির্মূলে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page