August 14, 2026, 12:23 pm
শিরোনামঃ
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্ততা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে ড্রোন হামলা চালাতে নতুন টাস্কফোর্স গঠন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে প্রথম বার মৃগী রোগীর মাথায় ডিভাইস স্থাপন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খিঁচুনি নিয়ন্ত্রণে বিশ্বে প্রথম বারের মতো একজন গুরুতর মৃগী রোগীর মাথায় বিশেষ একটি যন্ত্র বসানো হয়েছে। এর মাধ্যমে খিঁচুনি বহুকাংশে নিয়ন্ত্রণে আসা সম্ভব বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

গত বছর ওরান নোলসন নামের ১৩ বছর বয়সি এক কিশোরের মাথার খুলিতে পরীক্ষামূলকভাবে যন্ত্রটি বসানো হয়। এই যন্ত্র থেকে মস্তিষ্কে বৈদ্যুতিক সংকেত পাঠানো হচ্ছে, যার ফলে দিনের বেলা তার খিঁচুনি অনেকটা কমে গেছে। ডিভাইসটির নাম হলো নিউরোস্টিমুলেটর, যেটি তৈরি করেছে ‘অ্যাম্বার থেরাপিউটিকস’ নামে ব্রিটিশ একটি কোম্পানি। এর মাধ্যমে মস্তিষ্কের গভীরে বৈদ্যুতিক সংকেত পাঠানো সম্ভব। লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালে গত বছরের অক্টোবরে অস্ত্রোপচারের মাধ্যমে ওরানের মাথায় যন্ত্রটি স্থাপন করা হয়েছিল।

ওরান যুক্তরাজ্যের সমারসেটের বাসিন্দা। ছোটবেলা থেকেই তার লেনক্স-গ্যাস্টট সিনড্রোম রয়েছে। এটি মৃগী রোগের একটি ভয়াবহ পর্যায়, যা শিশুদের স্নায়ুকে শৈশব থেকেই বাজেভাবে ক্ষতিগ্রস্ত করে। তিন বছর বয়সে ওরানের এই রোগ হয়। তখন থেকে ওরান দুর্বিষহ ভোগান্তির ভেতর দিয়ে যাচ্ছিল। দিনে অন্তত ২৪ বার থেকে শতাধিকবার তার খিঁচুনি হতো। গত বছর অস্ত্রোপচারের আগে ওরানের মা জাস্টিন নোলসন বলেছিলেন, কীভাবে মৃগী রোগ তার ছেলের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল।

তিনি আরো জানান, ওরানের বিভিন্ন ধরনের খিঁচুনি হতো। কখনো কখনো সে প্রচণ্ডভাবে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যেত, জ্ঞানও হারিয়ে ফেলত। এমনকি, মাঝেমধ্যে তার ছেলের শ্বাস বন্ধ হয়ে যেত। তখন তাকে বাঁচাতে জরুরি ওষুধের প্রয়োজন হতো।

তবে নিউরোস্টিমুলেটর লাগানোর পর তার ছেলে আগের থেকে অনেক ভালো আছে বলে জানিয়েছেন তিনি। জাস্টিনের তথ্যানুযায়ী, ওরানের খিঁচুনি দিনের বেলায় ৮০ শতাংশ কমে গেছে। পরীক্ষামূলক এই প্রচেষ্টায় যৌথভাবে কাজ করছে, গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতাল, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, কিংস কলেজ হাসপাতাল ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চিকিত্সকরা। মৃগী একটি স্নায়ুবিক রোগ, যাতে আক্রান্ত হলে খিঁচুনি হয়। রোগটির প্রকৃত কারণ জানা না গেলেও মস্তিষ্কে আঘাত, স্ট্রোক, মস্তিষ্কে টিউমার বা সংক্রমণ, জন্মগত ত্রুটিকে সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়। জিনগত মিউটেশনকেও (জিনের গঠন বা উপাদানের পরিবর্তন) কিছু ক্ষেত্রে এই রোগের জন্য দায়ী বলেও মনে করেন অনেকে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page