November 21, 2026, 9:29 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেটকারসহ ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ ; ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধে বাবার মরদেহ দাফনে বাধা ; ১৮ ঘণ্টা পর দাফন মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত যশোরের শার্শায় সাড়ে ১২শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক যশোরে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন আটক যশোরের শার্শায় কৃষক লীগ নেতা জাকির আটক যশোরে টানা ৩২ ঘন্টার বৃষ্টিতে কৃষকের স্বপ্ন পানির নিচে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এইমাত্রপাওয়াঃ

ভূমিকম্পে গাজীপুরে পোশাক কারখানা থেকে নামতে গিয়ে ৩ শতাধিক শ্রমিক আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্প অনুভূত হওয়ার পর একটি পোশাক কারখানায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে তিন শতাধিক শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পের সময় শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় ডেনিমেক লিমিটেড পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকেরা জানান, ভূমিকম্পের সময় সাত তলা ভবনের ওই কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় কারখানা কর্তৃপক্ষ ফায়ার অ্যালার্ম বেজে উঠলে কর্মরত শ্রমিকরা ফ্লোর থেকে নামার সময় পদদলিত হয়ে ও ভয়ে অনেক শ্রমিক আহত হন।

শ্রমিকের স্বজনেরা আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা পঙ্গু হাসপাতাল (নিটোর), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডেনিমেক কারখানার অনেক শ্রমিক জানান, হাসপাতালে তারা শয্যা স্বল্পতার কারণে তাদের আহত শ্রমিক ও স্বজনদের অন্যান্য হাসপাতালে নিয়ে যাচ্ছে। অনেক স্বেচ্ছাসেবীরা আহত শ্রমিকদের যানবাহনসহ বিভিন্নভাবে সহযোগিতা করতে দেখা গেছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইয়িদা আফরোজ ইমা জানান, এ পর্যন্ত ৭০-৮০ জন শ্রমিক হাসপাতালে রেজিস্ট্রার হয়েছে। তবে হাসপাতালে বেড স্বল্পতার কারণে আহতদের স্বজনরা তাদের এ হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

এছাড়া টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে শতাধিক অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শাহিন জানান, একটি পোশাক কারখানায় তাড়াহুড়া করে এখান থেকে বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন। একটি ভবন হেলে পড়েছে বলে শুনেছি। ফায়ার সার্ভিস কর্মীদের পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২২শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১১ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page