August 7, 2026, 3:50 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

নাটোরে জামিনে বের হওয়া যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হত্যা মামলায় জামিনে কারাগার থেকে বের হওয়ার ৩ দিনের মাথায় হামলার শিকার হলেন নাটোর পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসু। সোমবার (২৪ জুন) সন্ধ্যায় শহরের কান্দিভিটুয়া এলাকায় এই ঘটনা ঘটে।

হামলাকারীরা হাসুর ২ পায়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এতে তার দুই পায়ের রগ কেটে গেছে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অবস্থায় হাসানুর রহমান হাসু বলেন, আমি নিজ বাড়ি থেকে বের হয়ে হাসপাতাল মসজিদে মাগরিব নামাজ পড়ে হেমাঙ্গিনী ব্রিজ এলাকায় আসি। এ সময় নাটোর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো সমর্থক রাব্বির নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গত ২২ জুন একটি হত্যা মামলায় জামিনে কারাগার থেকে বের হন হাসু। ওই হত্যা মামলার ঘটনার জেরে এই ঘটনা ঘটতে পারে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

প্রসঙ্গত, ঠিকাদারি কাজের টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে দ্বন্দের জেরে গত ১৬ এপ্রিল আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো ও হাসুর সমর্থকদের মধ্যে নাটোর পৌরসভায় সংঘর্ষ হয়। সংঘর্ষে রোকনুজ্জামানের হিরোর সমর্থক শিশির নিহত হয়। শিশির হত্যা মামলায় কারাগারে আটক ছিলেন যুবলীগ নেতা হাসু।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page