April 26, 2026, 12:56 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রীর ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিএনপি দেশকে ধ্বংস করতে চায় : পাটমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি ষড়যন্ত্র করে। এরা দেশকে ধ্বংস করতে চায়। এদের কোনো লজ্জা নেই। তারা দেশের টাকা বিদেশে পাচার করে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্যসহায়তা বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাওরে যখন দুর্যোগ নেমে আসে তখন প্রধানমন্ত্রী শান্ত থাকতে পারেন না। হাওরের মানুষদের প্রতি উনার আলাদা একটা ভালোবাসা আছে। তাই আপনারা আস্থা রাখুন বিশ্বাস রাখুন আওয়ামী লীগ আপনাদের পাশে রয়েছে।

এসময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রণজিৎ চন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page