August 7, 2026, 4:44 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে নদী থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নড়াইলে চিত্রা নদীতে নিখোঁজ আসমাউল মীর (১৫) নামে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল আসমাউল মীর (১৫) নামে ওই কিশোর। সে নড়াইল সদর উপজেলার উজিরপুর গ্রামের বিল্লাল মীরের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে পাশের চিত্রা নদীতে গোসল করতে যায় আসমাউল। এ সময় তার সঙ্গে আরও দুই বন্ধু ছিল। তারা তিনজন গোসলের একপর্যায়ে ডুব দিয়ে আর ওঠেনি আসমাউল। তখন সঙ্গে থাকা বাকি দুই বন্ধু খোঁজাখুজি করে না পেয়ে স্থানীয়দের ডেকে আনেন। স্থানীয়রা খোঁজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। রাত ৮টা পর্যন্ত তারা নিখোঁজের কোনো সন্ধান পায়নি।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, খবর পাওয়ার পরপর আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে অভিযান পরিচালনা করেও নিখোঁজকে পাওয়া যায়নি। আজ সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলের থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নিখোঁজের লাশ ভেসে ওঠে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page