April 26, 2026, 11:19 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রীর ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

লোকসভা অধিবেশনের প্রথম দিনেই স্পিকারের বিবৃতি নিয়ে হট্টগোল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লোকসভা অধিবেশনের প্রথম দিনেই স্পিকার ওম বিড়লার একটি বিবৃতি নিয়ে হট্টগোল করেছেন বিরোধীরা। এই হট্টগোলের পর বুধবার (২৬ জুন) লোকসভার অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে। লোকসভার বৈঠক আবার বৃহস্পতিবার সকাল ১১টায় বসবে।
বিড়লা তার বিবৃতিতে বলেন, ‘১৯৭৫ সালে জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।

সেই সঙ্গে যারা জরুরি অবস্থার বিরোধিতা করেছিলেন তাদের প্রশংসা করি।’ তিনি বলেন, ১৯৭৫ সালের ২৫ জুন ভারতের ইতিহাসের একটি কালো অধ্যায়। এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন।
তিনি আরো বলেন, ভারত সারা বিশ্বে গণতন্ত্রের মা হিসেবে পরিচিত।

ভারতে গণতান্ত্রিক মূল্যবোধকে সবসময়ই সমর্থন করা হয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ সবসময় রক্ষা করা হয়েছে। আর ইন্দিরা গান্ধী এমন একটি দেশে একনায়কত্ব চাপিয়েছিলেন। সে সময় ভারতের গণতান্ত্রিক মূল্যবোধকে চূর্ণ করা হয়েছিল।

আট মিনিটের দীর্ঘ বিবৃতি পাঠ শেষে জরুরি অবস্থা জারির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণের পর স্পিকার সেই সময় প্রাণ হারানো ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতা পালনের ডাক দেন। তার পরেই সারা দিনের মতো মুলতবি করে দেন লোকসভা।

সোমবার ১৮তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হওয়ার ঠিক আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জরুরি অবস্থার কথা বলেছিলেন। জরুরি অবস্থার কথা স্মরণ করার জন্য এই সপ্তাহে সারা দেশে অনুষ্ঠানের আয়োজন করছে বিজেপি।

বেশ কয়েকজন বিজেপি নেতা রাহুল গান্ধীকে সেই ঘটনার জন্য দেশের কাছে ক্ষমা চাইতে বলেছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page