October 4, 2026, 9:21 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামগামী চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ ; ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চলন্ত আন্তনগর ট্রেনে তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ। এই ঘটনায় ট্রেন পরিচালক (গার্ড) আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

বুধবার (২৬ জুন) সিলেট থেকে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে এই ঘটনা ঘটে।

রেল পুলিশ জানায়, বুধবার ওই তরুণী উদয়ন এক্সপ্রেসে করে চট্টগ্রামে আসছিলেন। তিনি ভৈরব থেকে উঠে খাবার বগিতে অবস্থান করেন। ভোর ৪টার দিকে ট্রেনটি লাকসাম এলাকা পার হওয়ার সময় খাবার সরবরাহকারী কয়েকজন তরুণীকে উত্ত্যক্ত করে এবং ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি। তরুণী আত্মীয়দের সঙ্গে ভৈরবে থাকেন। তার বাড়ি বান্দরবানে। তিনি বাড়ি যাওয়ার জন্যই চট্টগ্রামে আসছিলেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদয়ন এক্সপ্রেসের খাবারের বগিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের প্রার্থনা করা হয়েছে। ওই তরুণী পুলিশের হেফাজতে আছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টেপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হবে।

আটক ব্যক্তিরা হলেন মো. জামাল (২৭), মো. শরীফ (২৮) ও মো. রাশেদ (২৭)। তারা ট্রেনে খাবার সরবরাহকারী বেসরকারি প্রতিষ্ঠান এস এ করপোরেশনের কর্মী।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এই ঘটনায় ট্রেনের গার্ড আবদুর রহিমকে বরখাস্ত করা হয়েছে।



Our Like Page