October 21, 2026, 6:05 am
শিরোনামঃ
যশোরে নিজ বসত ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না : প্রধানমন্ত্রী বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে : আইনমন্ত্রী জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ ; স্বাক্ষরিত হয়েছে চুক্তি পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান
এইমাত্রপাওয়াঃ

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গত মাসে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় অতি রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য শুক্রবার ভোট গ্রহণ শুরু হয়েছে।

প্রায় ৬ কোটি ১০ লাখ ইরানি এই নির্বাচনে ভোট দিতে যাচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টায় (০৪৩০ জিএমটি) সারা দেশে ৫৮,৬৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে, বেশিরভাগই স্কুল এবং মসজিদে।
ভোট কেন্দ্রগুলো ১০ ঘন্টা খোলা থাকবে। তবে কর্তৃপক্ষ আগের নির্বাচনের মতো ভোট দেওয়ার সময় বাড়িয়ে দিতে পারে।
ইরানের গার্ডিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট প্রার্থীদের যাচাই বাছাই করে ৬ জনকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহনের অনুমতি দিয়েছেন। তারা হলেন, মোহাম্মদ বাগের গালিবাফ, সাইদ জালিলি, মাসুদ পেজেশকিয়ান, মোস্তফা পৌরমোহাম্মাদি, আমির হোসেন গাজিজাদেহ হাশেমি এবং আলী রেজা জাকানি।
এদের মধ্যে তেহরানের মেয়র আলিরেজা জাকানি এবং রাইসির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমির-হোসেন গাজিজাদেহ হাশেমি প্রার্থীতা প্রত্যাহার করায় এখন ৪ জন প্রার্থী মোহাম্মদ বাগের গালিবাফ, সাইদ জালিলি, মাসুদ পেজেশকিয়ান এবং মোস্তফা পৌরমোহাম্মাদি ভোটে প্রতিদ্ব›িদ্ধতা করছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি একটি টেলিভিশন ভাষণে বলেছেন, দেশটির ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনে জন্য ‘আমরা ভোট গ্রহণ শুরু করছি।’
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ভোট শুরু হওয়ার পরপরই তার ভোট দিয়েছেন এবং ইরানীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি একটি টেলিভিশন ভাষণে ভোট দানের আহবান জানিয়ে বলেন, ‘নির্বাচনের দিনটি আমাদের ইরানিদের জন্য একটি আনন্দের দিন।’
তিনি বলেন,আমরা আমাদের প্রিয় জনগণকে ভোটের বিষয়টি গুরুত্ব সহকারে নিতে এবং অংশগ্রহণ করতে উৎসাহিত করি।
নিষেধাজ্ঞা-কবলিত ইরানে নির্বাচন এমন এক সময়ে এসেছে যখন গাজা যুদ্ধের জেরে ইসলামী প্রজাতন্ত্র এবং তার চিরশত্রু ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ আঞ্চলিক উত্তেজনা চলছে।
শনিবার সকালের মধ্যে ফলাফলের প্রাথমিক অনুমান এবং রবিবারের মধ্যে আনুষ্ঠানিক ফলাফল আশা করা হচ্ছে।
যদি কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পায়, তাহলে দ্বিতীয় রাউন্ড ৫ জুলাই অনুষ্ঠিত হবে, ২০০৫ সালের ভোট রানঅফের পর ইরানের নির্বাচনী ইতিহাসে এটি হবে দ্বিতীয়বারের মতো দ্বিতীয় দফায় নির্বাচন।

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৬ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page