August 7, 2026, 2:46 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক হাফেজিয়া মাদ্রাসা থেকে আব্দুল্লাহ (১২) নামের অধ্যয়নরত এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রের মৃত্যু কি আত্মহত্যা নাকি হত্যা এ নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

শুক্রবার রাত ১০টায় উপজেলার আকবপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মাষ্টার পাড়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা থেকে লাশ উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

নিহত আব্দুল্লাহ উপজেলার আকবপুর গ্রামের আবদুর রউফ মিয়ার ছেলে।

জানা যায়, উপজেলার আকবপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মাষ্টার পাড়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় শুক্রবার আসরের পর জানালার গ্রীলের সাথে আব্দুল্লাহ নামের এক ছাত্রের গলায় ফাঁস লাগানো লাশ ঝুলছে দেখে কতৃপক্ষ থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মাদ্রাসার বড় হুজুর আবদুল কাইয়ুম বলেন, ধারনা করছি ছাত্র আবদুল্লাহ আত্মহত্যা করেছে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারন জানতে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page