October 4, 2026, 9:25 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ছামেদুল হক কেনা (৬৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (২৯ জুন) সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছামেদুল হক কেনা উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা নামাপাড়া এলাকার মৃত সায়েদ আলী মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যোগিনীমুরা নামাপাড়া গ্রামের কৃষক ছামেদুল হক কেনার সঙ্গে প্রতিবেশী পল্লী চিকিৎসক মো. হারুন ও সিদ্দিক খলিফাদের সঙ্গে এক খণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে ওই জমিতে কলাগাছ লাগাতে যায় হারুন ও সিদ্দিকসহ তাদের লোকজন। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন ছামেদুল হক কেনার ওপর হামলা চালিয়ে তাকে মারপিট করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কেনার ছেলে পারভেজ, ছোটভাই ফজলুল হকসহ তিনজন আহত হয়।

কেনার ছেলে পারভেজ অভিযোগ করে বলেন, আমাদের জমি কোনো কাগজপত্র ছাড়াই দখল করতে গিয়েছিল প্রতিবেশী হারুন ও সিদ্দিকরা। তাদের বাধা দিতে গিয়ে খুন হয়েছেন আমার বাবা। এ সময় আমরা বাধা দিতে গেলে আমাদেরকে মারপিট করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page