October 4, 2026, 9:26 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

যশোরে নিজের ঘর থেকে হিজড়ার গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের মনিরামপুর উপজেলা থেকে এক হিজড়ার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা গ্রামের নিজের বসতঘরে লাশটি পাওয়া যায়।

নিহত মঙ্গলী ওরফে পলি (৪০) মণিরামপুর উপজেলার ঘুঘুদহ গ্রামের মৃত আব্দুল খালেকের সন্তান। তবে কারা এবং কেন তাকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি।

এলাকাবাসী জানায়, মণিরামপুর উপজেলার ঘুঘুদহ গ্রামের মৃত আব্দুল খালেকের সন্তান মঙ্গলী পার্শ্ববর্তী সাতনল গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ করেছিলেন। সেখানেই তিনি একাকি বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে তিনি নিজবাড়িতে ছিলেন। শুক্রবার তার কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিবেশিরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া শব্দ না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। রাত ৮টার দিকে পুলিশ তার ঘরে গিয়ে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, অজ্ঞাত দুর্বৃত্ত পলি ওরফে মঙ্গলীর হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করেছে। মৃতদেহ তার বিছানায় শোয়ানো ছিল। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার রাতে ঘুমানোর পর তার সাড়া না পাওয়ায় শুক্রবার সন্ধ্যায় তার বাড়িতে যান স্থানীয় লোকজন। তাকে ডাকাডাকির পরও সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

মণিরামপুর থানার ওসি এবিএম মেহেদি মাসুদ জানান, তৃতীয় লিঙ্গের এক সদস্য মঙ্গলীকে গলাকেটে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কারা এবং কেন তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে হত্যার মোটিভ উদ্ঘাটন একং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।



Our Like Page