August 7, 2026, 1:52 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ওই নারীর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯ জুন) রাতে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের সন্ধানপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান।
নিহত ২২ বয়স বয়সী জেমি আক্তার উপজেলার দিঘর ইউনিয়নের মানাজি গ্রামের প্রবাসী জামাল হোসেনের মেয়ে। রোববার সকালে জেমির স্বামী সন্ধানপুর গ্রামের সমর আলীর ছেলে ২৫ বছর বয়সী মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই দম্পতির সোহান (২) নামে এক ছেলে রয়েছে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, মনির পেশায় একজন শ্রমিক। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ আগে থেকেই ছিলো। শনিবার রাতে জেমিকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখান থেকে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। রাত আড়াইটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে জেমি মারা যান।

জেমির বড় বোন নাছিমা বলেন, ‘চার বছর আগে পারিবারিকভাবে মনিরের সঙ্গে জেমির বিয়ে হয়। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের পর থেকেই মনির আমার বোনকে নির্যাতন করতো। এ নিয়ে কয়েকবার সালিস হয়েছে। কিন্তু তারপরও জেমিকে নানা অজুহাতে মারধর করা হতো। আমি আমার বোনের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

সন্ধানপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য খোরশেদ আলম বলেন, ‘ঘটনার পর এলাকাবাসী মনিরকে বাড়িতেই বেঁধে রেখেছিলো। পরে তাকে পুলিশে দেওয়া হয়।’

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, ‘মনিরের মাকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page