April 15, 2026, 12:45 pm
শিরোনামঃ
জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি : প্রধানমন্ত্রী অনলাইন ক্লাস চাই না কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা পাঁচ লাখ সরকারি চাকরির প্রস্তুতি ; শূন্যপদের তথ্য চাইল মন্ত্রণালয় খাগড়াছড়িযে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১ জন আটক পটুয়াখালীতে সালিশে বিরোধিতার জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে : মোসাদ প্রধান মধ্যপ্রাচ্য সংকটের সামরিক সমাধান নেই : জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের : জেলেনস্কি মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী হাতে সাংবাদিক লাঞ্ছিত ; মোবাইল ও ক্যামেরা কেড়ে নিয়ে ভাংচুর

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহ বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলীর অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছে সময় সংবাদের প্রতিনিধি।
ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল‌ ইসলাম চৌধুরী ক্যামেরা ও মোবাইল কেড়ে নিয়ে ভাংচুর করে।
আজ ১ জুলাই সোমবার সকালে এ ঘটনা ঘটে। সময় সংবাদের প্রতিনিধি লোটাস রহমান সোহাগ জানান, জেলার বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন সময় অতিরিক্ত বিল, অতিরিক্ত টাকা দাবী, নোটিশ ছাড়া সংযোগ বিচ্ছিন্ন ও অতিরিক্ত লোডশেডিং এমন অভিযোগ রয়েছে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী বিরুদ্ধে।
এছাড়াও গত ২৭ জুন রাতে ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলামের ব্যক্তিগত গাড়ীতে তার মেয়ের টিউশন টিচারকে তার বাসায় পৌঁছে দিতে যায়। এ বিষয়ে স্থানীয় সাংবাদিক তাকে ফোন করে বক্তব্য নেন। ওইদিন রাতে ওই সাংবাদিকের বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ অবৈধ ভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এসব ঘটনার সংবাদ সংগ্রহ করতে সোমবার সকালে সময় সংবাদের প্রতিনিধি তার নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর অফিসে গেলে তিনি ক্ষুব্ধ হন। এক পর্যায়ে তিনি সময় সংবাদের ক্যামেরা ও সাংবাদিকসহ চিত্র সাংবাদিকের মোবাইল কেড়ে নেয় ও লাঞ্ছিত করে। খবর পেয়ে ঝিনাইদহের কর্মরত সাংবাদিকরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। পরে অফিসের সামনে নির্বাহী প্রকৌশলীর অপসারণের দাবীতে বিক্ষোভ করে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রæত এ ঘটনার বিচার দাবী করে নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবী করেছেন সাংবাদিকরা।
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর ফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেন নি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page