August 7, 2026, 1:57 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে নৌকাডুবিতে মা-শিশুসহ ৩ জন নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে প্রচণ্ড স্রোতের কবলে পরে নৌকাডুবে মা-শিশুসহ ৩ জন নিখোঁজ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৪ জনকে।

আজ মঙ্গলবার (০২ জুলাই) সকালে দোয়ারাবাজার উপজেলার আজমপুর খেয়াঘাট সংলগ্ন সুরমা নদীতে এ মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ তিনজনের মধ্যে দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের গুলু বেগম (৭৫), মানসিক প্রতিবন্ধী জোছনা বেগম (৩০) ও এক শিশু সন্তান নিখোঁজ রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে ডিঙ্গি নৌকায় আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নারী ও শিশুসহ ৭ জন আজমপুর খেয়াঘাট সংলগ্ন সুরমা নদী পার হতে গিয়ে প্রচন্ড স্রোতের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটে।

তাৎক্ষণিক দোয়ারাবাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে শিশুসহ ৪ জনকে উদ্ধার করা হলেও ৩ জন নিখোঁজ রয়েছেন।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page